Skin care

বসন্তের ‘গরম-ঠান্ডা’ আবহাওয়ায় ত্বকের যত্ন

Seasonal Weather Change এ ত্বক কিভাবে সুরক্ষিত রাখবেন ?

শীত বিদায় নিচ্ছে, আর গরম কড়া নাড়ছে দরজায়। এই সময়টাকে আমরা বলি বসন্তকাল। আবহাওয়া যখন ঘনঘন বদলায়, তখন আমাদের স্কিনও বেশ কনফিউজড হয়ে যায়। একদিকে শীতের শুষ্কতা পুরোপুরি যায় না, অন্যদিকে দুপুরের রোদে ঘাম আর ধুলোবালি ত্বকের পোরস বন্ধ করে দেয়। কখনো স্কিন খুব ড্রাই লাগে, আবার তেলের জন্য ব্রণ দেখা যায়। 
এই Transitional Weather-এ আপনার স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া উচিত, চলুন জেনে নিই।


১. ক্লিনজিং

শীতকালে আমরা হয়তো একটু ভারী বা ক্রিম-বেসড ফেসওয়াশ ব্যবহার করে থাকি। কিন্তু এই সময় সেটা বদলাতে হবে। বাতাসের ধুলোবালি আর ঘাম থেকে বাঁচতে দিনে অন্তত দুবার মুখ পরিষ্কার করতে হবে। Gentle Foaming Cleanser ব্যবহার করা ভালো। এটি ত্বকের ন্যাচারাল অয়েল না কমিয়েই গভীর থেকে ময়লা পরিষ্কার করবে। সাথে ত্বকের ভিতর থেকে ডিটক্স করে এবং ইনস্ট্যান্ট গ্লো পেতে ব্যাবহার করুণ wellessia chlorophyll facial.

২. ময়েশ্চারাইজিং

অনেকে মনে করেন গরম পড়তে শুরু করলে ময়েশ্চারাইজার ব্যাবহার করার দরকার নেই কিন্তু এটি একটি বড় ভুল ধারণা। তবে হ্যাঁ, আপনার ময়েশ্চারাইজার হতে হবে হালকা। ভারী ক্রিমের বদলে এখন Water-based বা Gel-based moisturizer ব্যবহার শুরু করুন। এটি স্কিনকে হাইড্রেটেড রাখবে। তার জন্য wellessia acno gel হবে আপনার জন্য পারফ্যাক্ট সলিউশন। একনি প্রোন স্কিনের জন্য এই জেলটি খুবই পারফ্যাক্ট। এটি স্কিনকে ডিপ ময়েশ্চারাইজ করার পাশাপাশি একনি স্পট দূর করে

৩. সানস্ক্রিন

বসন্তের রোদ মিষ্টি মনে হলেও এর UV Rays ত্বকের অনেক ক্ষতি করে। বাইরে যাওয়ার অন্তত ১৫-২০ মিনিট আগে SPF 30+ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 

৪. এক্সফোলিয়েশন

 শীতের কারণে আমাদের স্কিনে অনেক ডেড সেল জমে থাকে। ফলে স্কিন দেখতে কালো বা ডাল লাগে। সপ্তাহে ২-৩ দিন wellessia pure glow facial ব্যাবহারে ত্বকের ডেড সেল রিমুভ করবে। সাথে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস রিমুভ করে, ত্বককে দিবে ন্যাচারালি গ্লোয়িং এবং ফ্রেশ লুক।

৫. ইন্টারনাল হাইড্রেটেড 

বাইরে থেকে যত যাই করুন না কেন, ভেতর থেকে হাইড্রেটেড না থাকলে স্কিনে কখনোই গ্লো আসবে না। আবহাওয়ার এই পরিবর্তনের সময় শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এই সময়ে বাতাসে আর্দ্রতার অভাব থাকে, তাই প্রচুর পানি পান করতে হয়। দিনে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করতে হবে।  ডাবের পানি, তরমুজ বা সিজনাল ফল খেতে হবে। এগুলো ত্বককে প্রাকৃতিকভাবে ডিটক্স করতে সাহায্য করে। 

৬. ঠোঁটের যত্ন

আমরা প্রায়ই ত্বকের কথা ভাবলে ঠোঁটের কথা ভুলে যাই। কিন্তু এই সিজনেও ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা হয়। এই সমস্যার জন্য ব্যাবহার করতে হবে pookie lip balm. এই লিপ বালম ঠোঁট ময়েশ্চারাইজ করে, নিয়মিত ব্যবহারে ঠোঁট হয় হেলদি, নরম ও গ্লসি। 

স্পেশাল টিপস:

বসন্তের এই সময়ে বাতাসে প্রচুর ধুলোবালি আর পলেন থাকে। তাই বাইরে থেকে ফিরেই সরাসরি ফেসওয়াশ না দিয়ে প্রথমে একটি ক্লিনজিং অয়েল বা মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপ ও ময়লা ক্লিন করে নিন, তারপর ফেসওয়াশ ব্যবহার করুন। এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় Skin Detox Techniqueআবহাওয়া পরিবর্তন হওয়া মানেই ত্বকের ক্ষতি হওয়া এমন নয়। একটু সচেতনতা আর সঠিক স্কিনকেয়ার রুটিন ফলো করলেই এই বসন্তে আপনার ত্বক থাকবে হেলদি ও ফ্রেশ। 

বিশেষ দ্রষ্টব্য: আপনার যেকোনো ধরনের সমস্যায়,আমাদের কনসাল্টেশন ফর্ম  বা Skin Analyzer এর মাধ্যমে আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক প্রোডাক্টটি নিতে পারেন।

Back to blog

Leave a comment

Please note, comments need to be approved before they are published.