হেলদি লাইফস্টাইল কীভাবে ব্রণ ও বয়সের ছাপ দূর করে ?
বর্তমান ব্যস্ত জীবনে আমরা ত্বকের সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য দামী কেমিক্যালযুক্ত কসমেটিকস বা স্কিন কেয়ার প্রোডাক্টের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, আমাদের ত্বকের বাহ্যিক সৌন্দর্যের ৯০% নির্ভর করে আমাদের শরীরের ভেতরের স্বাস্থ্যের ওপর। অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনই ব্রণ, অয়েলি স্কিন, অ্যান্টি এজিং এর মূল কারণ।
আজকের ব্লগে আমরা আলোচনা করব কীভাবে মাত্র কয়েকটি স্বাস্থ্যকর অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আপনি পেতে পারেন দাগহীন ও সতেজ ত্বক-
১. হাইড্রেশন এবং সেলুলার ডিটক্স
ত্বক সুস্থ রাখার বেসিক রুল হলো শরীরকে হাইড্রেটেড রাখা। আমাদের শরীরের কোষগুলো সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত পানির প্রয়োজন।
- ব্রণ নিয়ন্ত্রণ: পর্যাপ্ত পানি রক্তকে পিউরিফাই করে এবং ক্ষতিকর টক্সিন ফ্লাশ আউট করে। ফলে সিস্টিক একনি হওয়ার ঝুঁকি কমে,
- হাইড্রো-ব্যালেন্স: ত্বক ডিহাইড্রেটেড হলে তা অতিরিক্ত সিবাম নিঃসরণ করে ত্বককে তেলতেলে করে ফেলে। পানি পান করলে এই লিপিড ব্যালেন্স ঠিক থাকে।
২. সুপারফুড এবং অ্যান্টি-এজিং নিউট্রিশন
"You are what you eat" অর্থাৎ পুষ্টিকর খাবারই আপনার ত্বকের আসল গ্লো এনে দেয়,
-
ফ্রি-র্যাডিক্যাল ফাইট: রঙিন শাকসবজি, বেরি জাতীয় ফল এবং গ্রিন-টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এটি ত্বকের কোষের ক্ষয় রোধ করে এবং চেহারায় বয়সের ছাপ বা ফাইন লাইন পড়তে দেয় না,
-
ওমেগা-৩ বুস্ট: সামুদ্রিক মাছের তেল, বাদাম এবং ফ্ল্যাক্স সিড ত্বকের ভেতরের ইনফ্লামেশন কমায় ও ত্বকের ব্যারিয়ার ফাংশন মজবুত করে। এটি বিশেষ করে ব্রণ বা একনের সমস্যা সমাধানে এবং ত্বককে আর্দ্র রাখতে কার্যকর,
- ভিটামিন সি: লেবু, কমলা বা আমলকীর মতো টক ফল কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা ত্বককে রাখে টানটান ও সতেজ।
৩. সুগার ও প্রসেসড ফুড কমানো
চিনিকে বলা হয় ত্বকের এক অন্যতম শত্রু। যদি সুগার-ফ্রি লাইফস্টাইল ফলো করেন, তবে ত্বকের পরিবর্তন চোখে পড়ার মতো হবে। উজ্জ্বল ও হেলদি ত্বক চাইলে চিনি এবং অতিরিক্ত ভাজাপোড়া খাবারকে বলুন ‘না’। এগুলোই মূলত ব্রণ, তেলতেলে ত্বক এবং ফাইন লাইনের পেছনে কাজ করছে।
- গ্লাইকেশন এর প্রভাব: চিনি রক্তের প্রোটিনের সঙ্গে মিশে ‘গ্লাইকেশন’ প্রক্রিয়া তৈরি করে, যা কোলাজেনকে নষ্ট করে। ফলে ত্বক ঝুলে যায়, বলিরেখা এবং ফাইন লাইন তাড়াতাড়ি দেখা দেয়,
- ত্বকে অতিরিক্ত তেল: হাই গ্লাইসেমিক খাবার যেমন হোয়াইট ব্রেড, সোডা, ফাস্ট ফুড ইনসুলিন বাড়িয়ে ত্বককে অতিরিক্ত তৈলাক্ত করে এবং ব্রণ প্রবণতা বাড়ায়,
- ইনসুলিন রেজিস্ট্যান্স: হাই-সুগার ডায়েট ইনসুলিন স্পাইক ঘটায়, যা সরাসরি ব্রেকআউটস এবং ওপেন পোরসের সমস্যা তৈরি করে।
৪. নিয়মিত ব্যায়াম
নিয়মিত ব্যায়াম করলে রক্ত ভালোভাবে চলাচল করে। এতে ত্বকের কোষে পর্যাপ্ত অক্সিজেন যায় এবং ঘামের মাধ্যমে ত্বকের ময়লা বের করে। ফলে ত্বক হয় পরিষ্কার, সতেজ এবং প্রাণবন্ত। শরীরচর্চা শুধু ফিট রাখে না, ত্বককেও করে উজ্জ্বল।
৫. বিউটি স্লিপ
ঘুম কেবল বিশ্রাম নয়, এটি আপনার ত্বকের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় শরীর ও ত্বকের কোষগুলো নিজেকে রিপেয়ার করে, টক্সিন বের হয় এবং নতুন কোষ তৈরি হয়। পর্যাপ্ত ঘুম কর্টিসল (স্ট্রেস হরমোন) কমায়, যা ব্রণের প্রধান কারণ। রাত ১০টা থেকে ২টা হলো ত্বকের কোষ বিভাজনের পিক টাইম। প্রতিদিন ৭–৮ ঘণ্টা গভীর ঘুম চোখের নিচের কালো দাগ ও ক্লান্ত চেহারা দূর করতে সাহায্য করে, ত্বককে করে সতেজ, প্রাণবন্ত এবং উজ্জ্বল। এছাড়াও পর্যাপ্ত ঘুম হরমোনের ভারসাম্য বজায় রাখে, যা ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যাও কমাতে সাহায্য করে। নিয়মিত ও ভালো ঘুম ত্বককে দেয় ন্যাচারাল গ্লো ও ফ্রেশ ভাইব।
৬. ভিটামিন ডি ও সান প্রোটেকশন
সূর্যের ক্ষতিকর UV Rays ত্বকের ডিএনএ ড্যামেজ করে। সকালবেলার হালকা রোদ শরীরে ভিটামিন ডি সরবরাহ করে যা ত্বকের ইমিউনিটি বাড়ায়। দুপুরের কড়া রোদে থাকা UVA এবং UVB রশ্মি ত্বকের গভীর স্তরে প্রবেশ করে কোলাজেন এবং ইলাস্টিন তন্তুকে ভেঙে ফেলে। তার ফলে ত্বকে ফাইন লাইন পড়ে, পিগমেন্টেশন বা মেছতার মতো কালো দাগ দেখা দেয়। আপনার লাইফস্টাইল যাই হোক না কেন, একটি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যাবহার করা অনেক দরকার।
তাই, ত্বকের সমস্যা দূর করতে কেবল ওপর থেকে ক্রিম মাখলে হবে না, গোড়া থেকে সমস্যার সমাধান করতে হবে। নিয়ম মেনে চললে, ব্রণ এবং তৈলাক্ত ত্বকের সমস্যা নিজে থেকেই কমতে শুরু করবে। মনে রাখবেন, সুস্থ শরীরই সুন্দর ত্বকের আসল রহস্য।
বিশেষ দ্রষ্টব্য: আপনার যেকোনো ধরনের সমস্যায়,আমাদের কনসাল্টেশন ফর্ম বা Skin Analyzer এর মাধ্যমে আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক প্রোডাক্টটি নিতে পারেন।